নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা
রংপুরের মিঠাপুকুরে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ৪৩৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলার সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকেও সম্মাননা প্রদান করা হয়।
শনিবার ১৭ অক্টোবর বিকেল ৩টায় মিঠাপুকুর কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য মো. গোলাম রব্বানী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রংপুর সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন। কৃতি শিক্ষার্থীদের এই অর্জন মিঠাপুকুরের শিক্ষাঙ্গনে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
Daily Diner Alo