ঢাকা | বঙ্গাব্দ

৭ মারাত্মক রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
৭ মারাত্মক রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও যারা অর্থ পাননি, তাদের অপেক্ষমাণ আবেদন নতুন অর্থবছরে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা হবে না। সংশ্লিষ্ট রোগীদের নতুন নীতিমালার আলোকে পুনরায় আবেদন করতে হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে গত ৫ অক্টোবর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে ক্যানসারসহ উল্লিখিত সাত রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় আইডিএসডিপি সফটওয়্যারে যেসব আবেদনের বিপরীতে অর্থ বিতরণ সম্ভব হয়নি, সেসব অপেক্ষমাণ আবেদন জেলা পর্যায় থেকে সংশ্লিষ্ট উপজেলা ইউনিটে স্থানান্তর করে সহায়তা প্রদানের প্রস্তাব করেছিল সমাজসেবা অধিদফতর।

তবে ২০২৫-২৬ অর্থবছরের অপেক্ষমাণ আবেদনগুলো সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০১৯-এর আলোকে করা হয়েছিল। অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরে অনুদানের পরিমাণ ও রোগের আওতা বৃদ্ধি করে সংশোধিত নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

এ কারণে আগের অর্থবছরের অপেক্ষমাণ আবেদন স্থানান্তর না করে সংশ্লিষ্ট রোগীদের নতুন নীতিমালার আলোকে নতুন করে আবেদন আহ্বানের মাধ্যমে অনুদানের অর্থ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
নির্বাচন ঘিরে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা, সেনা অভিযানে ‘মূলহো

নির্বাচন ঘিরে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা, সেনা অভিযানে ‘মূলহো