ঢাকা | বঙ্গাব্দ

দীর্ঘ ১৭ বছরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উগ্রবাদকে উসকে দেওয়া হয়েছে: রুহুল কবির রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
দীর্ঘ ১৭ বছরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উগ্রবাদকে উসকে দেওয়া হয়েছে: রুহুল কবির রিজভী ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে দেশে পরিকল্পিতভাবে উগ্রবাদের ইস্যু সামনে এনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্য বিনষ্টের অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বন্দরনগরী চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকার জেএমসেন হলে দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুতর অভিযোগ উত্থাপন করেন।

রিজভী আরও বলেন, দেশের সাধারণ মানুষের মনে অতীতে কখনো উগ্রবাদ বা জঙ্গিবাদের মতো বিষয় নিয়ে কোনো প্রশ্ন বা বিতর্কের অবকাশ ছিল না। কিন্তু গত ১৭ বছরের দীর্ঘ রাজনৈতিক কালখণ্ডে হঠাৎ করে অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিষয়টিকে উসকে দেওয়া হয়েছে।

জনগণের দীর্ঘদিনের পারস্পরিক মেলবন্ধন ও সামাজিক সৌহার্দ্যরে ভীত ভেঙে দেওয়ার পেছনে সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য এবং ক্ষমতা আঁকড়ে রাখার দুরভিসন্ধি কাজ করেছে বলে দাবি করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

এই চক্রান্তের পেছনে দেশীয় বিশেষ কোনো চক্রের পাশাপাশি কিছু আন্তর্জাতিক পৃষ্ঠপোষক শক্তিও সক্রিয়ভাবে জড়িত ছিল বলে জোরালো অভিযোগ করেন রুহুল কবির রিজভী।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
অস্বাস্থ্যকর খাবারের বদলে প্রতিদিন বাদাম খাওয়ার পরামর্শ

অস্বাস্থ্যকর খাবারের বদলে প্রতিদিন বাদাম খাওয়ার পরামর্শ