ঢাকা | বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে আর্থিক জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
মুন্সীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে আর্থিক জরিমানা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কে-শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম আলদি এলাকায় কাজলরেখা নদীর তীরবর্তী অংশে এবং ধামারণ সেতুর পশ্চিম পাশে শিকারিবাড়ি-সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অবৈধভাবে ড্রেজার বসিয়ে নদী ও তীরবর্তী এলাকা থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে ড্রেজার মেশিন ও পাইপলাইনের অস্তিত্ব দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।

আইন অমান্য করে পাইপ স্থাপনপূর্বক বালু ভরাটের কার্যক্রমে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অপরাধে মফিজউদ্দিন ও সোহাগ আলীকে হাতেনাতে শনাক্ত করা হয়।

উভয় অভিযুক্তের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয় এবং বিচারিক প্রক্রিয়ায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক জরিমানা ধার্য করা হয়।

দুই মামলার আসামিদের মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়েছে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদার্থবিজ্ঞানে নতুন কোয়ান্টাম অবস্থার সন্ধান পেলেন গবেষকরা

পদার্থবিজ্ঞানে নতুন কোয়ান্টাম অবস্থার সন্ধান পেলেন গবেষকরা