নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা
রক্তশূন্যতা ও শারীরিক দুর্বলতা দেখা দেওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী। আজ বুধবার সকালে নিজ বাসভবনে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে।
ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েক দিন ধরেই মন্ত্রী শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন।
অসুস্থতা শরীরেই নিয়েই গতকাল মঙ্গলবার রাজশাহীর মাদ্রাসামাঠে আয়োজিত একটি জনসভায় অংশ নেন তিনি।
এরপর আজ সকালে রাজশাহীর বাসায় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাঁকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তির পর তাঁর রক্তশূন্যতা ধরা পড়ে। এ পর্যন্ত তাঁর শরীরে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এপিএস নাজমুল হক ডিকেন।
Daily Diner Alo