ঢাকা | বঙ্গাব্দ

রাষ্ট্রপতির নজরে হাসপাতালে চিকিৎসাধীন ড. আবদুল মঈন খান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং
রাষ্ট্রপতির নজরে হাসপাতালে চিকিৎসাধীন ড. আবদুল মঈন খান ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন রাষ্ট্রপতি। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই রাজনীতিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক এবং ডা. জাফর ইকবালের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ড. আবদুল মঈন খান। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

এদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে উপস্থিত হন। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে নেতার শারীরিক অসুস্থতা ও চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছে তাঁর পরিবার। বর্তমানে তাঁর পাশে স্ত্রী রোকসানা খন্দকারসহ তাঁর তিন কন্যা সবসময় শয্যাপাশে উপস্থিত থেকে সেবাযত্ন করে যাচ্ছেন।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
কানের পর্দা ফাটানোর সত্যতা পাওয়ায় যবিপ্রবিতে এক শিক্ষার্থী ব

কানের পর্দা ফাটানোর সত্যতা পাওয়ায় যবিপ্রবিতে এক শিক্ষার্থী ব