নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা
পাকিস্তানের খ্যাতিমান অভিনেতা বিলাল আব্বাস খান খুব শীঘ্রই রাজধানী ঢাকায় আগমন করছেন। রাজধানীর গুলশানে হতে যাওয়া ‘পাকিস্তান লাইভস্টাইল এক্সিবিশন’ শীর্ষক প্রদর্শনীতে তাঁকে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে। এই বিশেষ আয়োজনে উপস্থিত ভক্ত-দর্শকদের সঙ্গে তাঁর সরাসরি সাক্ষাতের দারুণ সুযোগ তৈরি হবে।
গুলশান শুটিং ক্লাবে আগামী ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই মেলায় পাকিস্তানের ঐতিহ্যবাহী জীবনধারা, বৈচিত্র্যময় বিবাহ সংস্কৃতি এবং মুখরোচক বিভিন্ন খাবারের সমাহার থাকবে।
অনুষ্ঠানের সূত্র থেকে জানা গেছে, অভিনেতা বিলাল আব্বাসের মা, যিনি একাধারে ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী, নাম ফারহানা সোহাইল, এই মেলায় অংশগ্রহণ করছেন। মূলত মায়ের নিজস্ব ব্যবসায়িক উদ্যোগকে অনুপ্রাণিত ও সমর্থন করতেই বিলাল আব্বাস এই সফরে ঢাকায় আসছেন।
সূত্র: আজকের পত্রিকা
Daily Diner Alo