ঢাকা | বঙ্গাব্দ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার দূতের

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 27, 2026 ইং
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার দূতের ছবির ক্যাপশন: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার দূতের
ad728

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের সঙ্গে কার্যকর আলোচনা চালাতে হলে যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসতে হবে। সোমবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র সাধারণত শক্তির অবস্থান থেকে আলোচনা করে এবং সামরিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞা কঠোর করার হুমকি দেয়। তবে তার মতে, এই পদ্ধতি ইরানের ক্ষেত্রে কার্যকর নয়।

উলিয়ানভ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্রের উচিত ব্ল্যাকমেইল, আলটিমেটাম এবং নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের মতো উপাদানগুলো থেকে সরে আসা।

প্রতিবেদনে বলা হয়, এই মন্তব্য ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে রাশিয়ার অবস্থানকে স্পষ্ট করছে। ধারণা করা হচ্ছে, আব্বাস আরাঘচির সম্ভাব্য রাশিয়া সফরের সময় এ ধরনের বার্তা আরও জোরালোভাবে সামনে আসতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
নাহিদ ইসলামের বার্ষিক আয় নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিল এনসিপি

নাহিদ ইসলামের বার্ষিক আয় নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিল এনসিপি