ঢাকা | বঙ্গাব্দ

তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

দেশের তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও নতুন ব্যবসায়িক উদ্যোগকে উৎসাহিত করতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পেতে পারেন যোগ্য তরুণ উদ্যোক্তারা। দেশের ৫৬টি জেলার সব উপজেলায় আগামী ১ নভেম্বর থেকে এ অর্থায়নের জন্য আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের চিহ্নিত করে নতুন ব্যবসা শুরু কিংবা বিদ্যমান ব্যবসার সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে পেতে পারেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে এবং যে উপজেলার জন্য আবেদন করা হবে, তাঁকে অবশ্যই সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নতুন ব্যবসায়িক পরিকল্পনা বা উদ্ভাবনী চিন্তা থাকলেই আবেদন করা যাবে, আগে থেকে ব্যবসা থাকার কোনো বাধ্যবাধকতা নেই। তবে ইতিমধ্যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নিয়েছেন, ঋণখেলাপি কিংবা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ অর্থায়নের জন্য বিবেচিত হবেন না।

এর আগে কর্মসূচির প্রথম পর্যায়ে ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা—এই আটটি জেলার ৬৪টি উপজেলায় আবেদন গ্রহণ করা হয়। প্রথম পর্যায়ে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে এবং এ সময় মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে নেত্রকোণা জেলায়।

আগ্রহী তরুণ উদ্যোক্তাদের আগামী ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে নিজ উপজেলার যে কোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম সংগ্রহ করা যাবে বাংলাদেশ ব্যাংকের মূল ওয়েবসাইট www.bb.org.bd এবং এসএমই পোর্টাল www.bb.org.bd/smespd_portal থেকে।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাগুরায় ভাইদের সংঘর্ষে নিহত ছোট ভাই, আহত বেশ কয়েকজন

মাগুরায় ভাইদের সংঘর্ষে নিহত ছোট ভাই, আহত বেশ কয়েকজন