ঢাকা | বঙ্গাব্দ

প্রতারকচক্রের নিয়ন্ত্রণে জামায়াত নেতার হোয়াটসঅ্যাপ, বিশেষ সতর্কবার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
প্রতারকচক্রের নিয়ন্ত্রণে জামায়াত নেতার হোয়াটসঅ্যাপ, বিশেষ সতর্কবার্তা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষপর্যায়ের নেতা ও দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানা গেছে। হ্যাক হয়ে যাওয়ার পর থেকেই অ্যাকাউন্টটি সম্পূর্ণ প্রতারকচক্রের নিয়ন্ত্রণে চলে গেছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ ঘটনার প্রেক্ষাপটে দলটির পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বের সাথে একটি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। জামায়াতের সকল শুভাকাঙ্ক্ষী, দলীয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

উক্ত হ্যাকড হওয়া হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে যদি কোনো ধরনের আর্থিক লেনদেন বা টাকা চেয়ে বার্তা পাঠানো হয়, তবে তাতে সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে আদান-প্রদানকৃত কোনো বার্তার দায়ভার সংশ্লিষ্ট নেতার নয় বলে স্পষ্ট করা হয়েছে।

আজ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। দলটির জ্যেষ্ঠ প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম ও সর্বসাধারণকে অবগতি করা হয়।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাঙ্গাইলে পিকআপ ছিনতাইয়ের সময় ৩৪ মামলার তালিকাভুক্ত আসামি গ্

টাঙ্গাইলে পিকআপ ছিনতাইয়ের সময় ৩৪ মামলার তালিকাভুক্ত আসামি গ্