ঢাকা | বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের ২০৬ সালের নবম পে স্কেল চালুর দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
এমপিওভুক্ত শিক্ষকদের ২০৬ সালের নবম পে স্কেল চালুর দাবি ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

বিএড ডিগ্রির কারণে যেন কোনো শিক্ষক আর্থিক বৈষম্যের মুখোমুখি না হন, সে বিষয়ে জোরালো দাবি জানানো হয়েছে। শিক্ষকদের এমপিওভুক্তির নির্দিষ্ট তারিখ থেকেই কার্যকরি অভিজ্ঞতা গণনা করে প্রথম উচ্চতর গ্রেড নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনটি।

একই সঙ্গে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়া সহজ ও হয়রানিমুক্ত করতে একটি ন্যায্য এবং অভিন্ন নীতিমালা প্রণয়নেরও জোর দাবি উত্থাপন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে পেশ করা অন্যান্য গুরুত্বপূর্ণ দাবির মধ্যে রয়েছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য ২০২৬ সালের নবম পে স্কেল প্রাপ্তির লক্ষ্যে অবিলম্বে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু করা।

নতুন পে স্কেলের সুপারিশ অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের জন্য পূর্ণাঙ্গ বাড়িভাড়া এবং বর্ধিত হারে চিকিৎসা ভাতা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

পাশাপাশি আসন্ন পবিত্র ঈদুল ফিতরে শিক্ষক-কর্মচারীদের জন্য কোনো ধরনের বৈষম্য ছাড়াই পূর্ণাঙ্গ উৎসব ভাতা পরিশোধের দাবি জানানো হয়।

রাজধানীতে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় বাংলাদেশ শিক্ষক সমিতির (বাববেশিকফোর) শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যদের মধ্যে সংগঠনের নির্বাহী মহাসচিব মো. জহিরুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আতিকুর রহমান তালুকদার এবং সহসভাপতি মো. শামীমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের