ঢাকা | বঙ্গাব্দ

ইলিশা লঞ্চঘাটে বিশেষ অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজা জব্দ করল পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
ইলিশা লঞ্চঘাটে বিশেষ অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজা জব্দ করল পুলিশ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি স্কুলব্যাগ থেকে ছয় কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য বহনের অভিযোগে হাসনাইন আহমেদ নামের এক যুবককে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাটে এই অভিযান পরিচালনা করে পুলিশ। তল্লাশির সময় ওই যুবকের কাছ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।

আটক হওয়া হাসনাইন আহমেদ জেলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের নাজিমউদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
নাটোরে ময়লা ও শ্যাওলায় ভরা স্টেশন মসজিদের অজুখানা পরিষ্কার

নাটোরে ময়লা ও শ্যাওলায় ভরা স্টেশন মসজিদের অজুখানা পরিষ্কার