নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধারকৃত এসব অবৈধ পণ্যের তালিকায় রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, আতশবাজি, বাসমতি চাল, গরু, চকলেট, ফুসকা এবং বিভিন্ন প্রসাধন সামগ্রী। প্রসাধন পণ্যের মধ্যে রয়েছে ফেসওয়াশ, অলিভ অয়েল, পাউডার, সাবান, বেবি লোশন ও শ্যাম্পু। এছাড়া অভিযানে একটি মোটরসাইকেলও আটক করা হয়েছে।
মাদকদ্রব্যের চালানের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে গাঁজা ও স্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি। সীমান্তে কঠোর নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি পক্ষ থেকে জানানো হয়েছে যে, সীমান্ত এলাকার নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করতে এই টহল ও অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান ও মাদক ব্যবসা নির্মূলের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ এবং নারী-শিশু পাচার রোধে সুলতানপুর ব্যাটালিয়নের এই কঠোর অবস্থান ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
সূত্র: আজকের পত্রিকা
Daily Diner Alo