ঢাকা | বঙ্গাব্দ

বেরোবিতে একই ল্যাব দ্বিতীয়বার উদ্বোধন: সমালোচনার ঝড়

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
বেরোবিতে একই ল্যাব দ্বিতীয়বার উদ্বোধন: সমালোচনার ঝড় ছবির ক্যাপশন: বেরোবিতে একই ল্যাব দ্বিতীয়বার উদ্বোধন: সমালোচনার ঝড়
ad728

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক (ইইই) বিভাগের ‘মেকানিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ল্যাব’ পুনরায় উদ্বোধনের ঘটনাকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে ক্যাম্পাসের গ্যারেজ রোডে নবনির্মিত একতলা ভবনে ল্যাবটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান এবং বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

তবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ল্যাবটি ২০২৪ সালের ৪ জুন তৎকালীন উপাচার্য ড. হাসিবুর রশিদ উদ্বোধন করেছিলেন। ছবিতে দেখা যায়, তখনই শিক্ষক ও শিক্ষার্থীরা ল্যাবের যন্ত্রপাতি পরিদর্শন করেছিলেন।

এই বিষয়ে জানতে চাইলে বর্তমান প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, “তখন শুধু ভবন উদ্বোধন করা হয়েছিল, ৪০ লাখ টাকার যন্ত্রপাতি ঢোকানো হয়েছে। এখন ল্যাব উদ্বোধন করা হয়েছে। যা তথ্য আপনি দেখেছেন, তা মিসইনফরমেশন।”

শিক্ষার্থীদের অভিযোগ, নানা সমালোচনার মুখে উপাচার্য পুরোনো ল্যাব পুনরায় উদ্বোধন করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। ইইই বিভাগের শিক্ষার্থী এস এম আশিকুর রহমান বলেন, “ল্যাবটি ২০২৪ সালে উদ্বোধন করা হয়েছিল এবং আমি নিজে উপস্থিত ছিলাম। নতুন কোনো উন্নয়নমূলক কার্যক্রম না থাকায় পুরোনো বিষয়কে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে।”

উপাচার্য ড. মো. শওকাত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা

স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা