ঢাকা | বঙ্গাব্দ

জেন নিন ঘরেই পারফেক্ট কুমড়ার পাই বানানোর সহজ উপায়

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
জেন নিন ঘরেই পারফেক্ট কুমড়ার পাই বানানোর সহজ উপায় ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

হ্যালোইন উৎসবের অন্যতম জনপ্রিয় খাবার কুমড়ার পাই তৈরি করতে চাইলে প্রথমেই ঘরের ওভেন চার শ ডিগ্রি ফারেনহাইট কিংবা দুই শ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করে নিতে হবে।

এরপর একটি আলাদা পাত্রে পরিমাণমতো ময়দা এবং লবণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অন্য আরেকটি পাত্রে পেস্ট্রি ব্লেন্ডার ব্যবহার করে মাখন প্রস্তুত রাখতে হবে।

মাখন রাখা ওই পাত্রের ভেতরেই ময়দা ও লবণের মিশ্রণটি ঢেলে দিতে হবে। পরবর্তীতে এই পাত্রে তিন টেবিল চামচ পানি যোগ করে সব উপকরণ একসঙ্গে আবারও মিশাতে হবে এবং প্রয়োজন অনুযায়ী পানির পরিমাণ বৃদ্ধি করা যাবে।

উপকরণগুলো প্রস্তুত হয়ে গেলে সামান্য ময়দা মাখানো হাতের সাহায্যে খামিরটিকে ঘুরিয়ে গোল বলের আকৃতি দিতে হবে। হালকা ময়দা ছিটানো কোনো সমতল জায়গার ওপর খামিরটি প্রায় এক ইঞ্চি পরিমাণ পুরু করে বেলতে হবে।

এবার এভাবে গোল করে বেলে নেওয়া খামিরের ওপর ঠিক উল্টো করে একটি নয় ইঞ্চি পাই প্যান বসাতে হবে। এরপর একটি ধারালো ছুরির সাহায্যে পাই প্যানের আকৃতির চেয়ে দেড় ইঞ্চি বড় করে বৃত্তাকার অংশ কেটে নিতে হবে এবং চারপাশের বাড়তি অংশগুলো ফেলে দিতে হবে।

কাটছাঁট করা রুটিটি এবার সোজা করে পাই প্যানের ওপর স্থাপন করতে হবে। প্যানের তলায় এটি ভালোভাবে সমান করে বসানোর পর দুই হাতের সাহায্য নিয়ে ওপরের কিনারা বরাবর সাইডের অংশটি ঢেউখেলানো রূপ দিতে হবে, যাকে ক্রাস্ট বলা হয়।

ক্রাস্ট তৈরির পর একটি বড় বাটি নিয়ে ইলেকট্রিক মিক্সারের সাহায্যে কুমড়ার পিউরি, দুধ, ব্রাউন সুগার, ডিম, দারুচিনি, আদা, জায়ফল এবং লবণ একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন সবগুলো উপাদান সুন্দরভাবে মিশে যায়।

মিশ্রণ তৈরি হয়ে গেলে তা আগে থেকে প্রস্তুত করা ক্রাস্টের ওপর ঢেলে দিতে হবে। এরপর এই পাইটি আগে থেকে প্রিহিট করা ওভেনে ৪০ থেকে ৬০ মিনিট ধরে বেক করতে হবে।

নির্ধারিত সময় পর ওভেন থেকে বের করে খাওয়ার উপযোগী করার আগে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় পাইটি ঠান্ডা করে নিতে হবে। সবশেষে পুডিং কিংবা কেকের মতো সুন্দর করে স্লাইস করে এটি পরিবেশন করতে হবে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
লালমাটিয়ায় চলছে রেহানা ইয়াসমিনের ব্যতিক্রমী প্রদর্শনী

লালমাটিয়ায় চলছে রেহানা ইয়াসমিনের ব্যতিক্রমী প্রদর্শনী