ঢাকা | বঙ্গাব্দ

গাইবান্ধায় ছাগলড়াতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
গাইবান্ধায় ছাগলড়াতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন অতিবাহিত হওয়ার পর শাম্মী আক্তার (১২) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় (নামা চরপাড়া) গ্রামের একটি বিলের পানি থেকে স্থানীয় লোকজন তার মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে।

নিহত শাম্মী আক্তার পুনতাইড় (নামা চরপাড়া) গ্রামের বাসিন্দা শহিদুর রহমানের কন্যা সন্তান। সে স্থানীয় পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। গত দুই দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর আজ সকালে বিলের পানিতে তার মৃতদেহ পাওয়া যায়।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের উদ্যোগ নেওয়ার কথা বললেন রাষ

শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের উদ্যোগ নেওয়ার কথা বললেন রাষ