ঢাকা | বঙ্গাব্দ

সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশের, রহস্য উন্মোচনে তদন্ত শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশের, রহস্য উন্মোচনে তদন্ত শুরু ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

মানিকগঞ্জের সিংগাইরে একটি গাছ থেকে সবুজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সবুজকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা এই ঘটনার সঠিক তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের বিচার চেয়েছেন।

অন্যদিকে, সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, প্রথম দেখায় ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হলেও এর পেছনের কারণ নিয়ে সন্দেহ রয়ে গেছে।

তিনি আরও উল্লেখ করেন যে, পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত সম্পন্ন হওয়ার পরই মৃত্যুর সঠিক রহস্য উন্মোচিত হবে এবং এ বিষয়ে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রংপুরের নবাগত বিভাগীয় কমিশনারকে রেঞ্জ ডিআইজির ফুলেল শুভেচ্ছা

রংপুরের নবাগত বিভাগীয় কমিশনারকে রেঞ্জ ডিআইজির ফুলেল শুভেচ্ছা