ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর ভাটারায় পুলিশ কর্মকর্তার বাসায় ডিবি অভিযান, আটক ৮৫

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
রাজধানীর ভাটারায় পুলিশ কর্মকর্তার বাসায় ডিবি অভিযান, আটক ৮৫ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

রাজধানীর ভাটারায় অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবদুল্লাহ আল জহিরের বাসায় মধ্যরাতে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই অভিযানে মোট ৮৫ জনকে আটক করা হয়েছে।

যদিও অভিযানটিকে মাদকবিরোধী বলা হয়েছিল, তবে জব্দ করা মালামালের তালিকায় মাত্র চার বোতল মদ, একটি ইয়াবা এবং মাদক সেবনের কিছু সরঞ্জাম থাকায় খোদ পুলিশ বাহিনীর সদসরাই অবাক হয়েছেন।

এ বিষয়ে পুলিশের উপকমিশনার ইলিয়াস কবীর গণমাধ্যমকে জানান, আটকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের আগেই সব মাদক সেবন করে শেষ করে ফেলেছিল।

এদিকে ঘটনার পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

উপকমিশনার ইলিয়াস কবীর আরও জানান, ওই বাসায় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কক্ষ ভাড়া দেওয়া হতো এবং নিয়মিত বিভিন্ন ধরনের পার্টির আয়োজন করা হতো।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহীদের মেয়ে লামিয়া ধর্ষণ মামলায় ৩ আসামির কারাদণ্ড

জুলাই শহীদের মেয়ে লামিয়া ধর্ষণ মামলায় ৩ আসামির কারাদণ্ড