ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সশস্ত্র যুবকের ভিডিও ভাইরাল হওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
খাগড়াছড়িতে সশস্ত্র যুবকের ভিডিও ভাইরাল হওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

পার্বত্য জনপদে উত্তেজনার মধ্যেই সম্প্রতি খাগড়াছড়ি এলাকায় অস্ত্র হাতে এক পাহাড়ি যুবকের মহড়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমা স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অবরোধ কর্মসূচি পালনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল।

ওই বিজ্ঞপ্তিতে পার্বত্য অঞ্চলের গণতান্ত্রিক ও প্রগতিশীল বিভিন্ন সংগঠনের পাশাপাশি খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার পরিবহন মালিক এবং শ্রমিক ইউনিয়নের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছিল।

অবরোধের সময় কিছু জরুরি সেবাকে এর আওতামুক্ত রাখা হয়। যার মধ্যে ছিল অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধপত্র বহনকারী যানবাহন এবং সংবাদকর্মীদের বহনকারী গাড়িগুলো।

এরও আগে গত বুধবার সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি এবং সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন যৌথভাবে মোট তিন দফা দাবিতে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের জন্য এই সড়ক অবরোধের ডাক দিয়েছিলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই নিয়ে স্থানীয় সংগঠন দুটির পক্ষ থেকে সাজেক এলাকায় এটি ছিল তৃতীয় দফার অবরোধ কর্মসূচি।

সংগঠনগুলোর পক্ষ থেকে উত্থাপিত মূল দাবিগুলোর মধ্যে একটি হলো—পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা-সমর্থিত জেএসএস) সশস্ত্র ক্যাডারদের অবিলম্বে সাজেক এলাকা থেকে অপসারণ করতে হবে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁর পোরশায় গ্রামের রাস্তায় দস্যুতা, ২৪ ঘন্টায় কুখ্যাত আ

নওগাঁর পোরশায় গ্রামের রাস্তায় দস্যুতা, ২৪ ঘন্টায় কুখ্যাত আ