ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানে বোমাং রাজার সঙ্গে নবাগত জেলা প্রশাসকের সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
বান্দরবানে বোমাং রাজার সঙ্গে নবাগত জেলা প্রশাসকের সাক্ষাৎ ছবির ক্যাপশন: বান্দরবানে বোমাং রাজার সঙ্গে নবাগত জেলা প্রশাসকের সাক্ষাৎ
ad728

মো. আলম, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের ১৭তম বোমাং রাজা প্রকৌশলী উচ প্রু চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবাগত জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস

সাক্ষাৎকালে ভূমি–সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং বর্ষবরণ উৎসব সাংগ্রাই উদযাপন নিয়ে আলোচনা হয়। এ সময় পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান, বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা মনি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমংসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বর্ষবরণ উৎসব সাংগ্রাই সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বোমাং রাজার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সার্বিক সহায়তার আশ্বাস দেন তারা।

রাজবাড়িতে বৈঠক শেষে জেলা প্রশাসক বোমাং রাজার হাতে সাংগ্রাই উৎসবের জন্য ৩০ হাজার টাকার চেক তুলে দেন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে উৎসব উপলক্ষে আরও পাঁচ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। পরে বোমাং রাজা উৎসব উদযাপন পরিষদের সভাপতি চথুই প্রুর হাতে চেকটি হস্তান্তর করেন।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
নবীনগরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ যুবদল নেতা মুকুল

নবীনগরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ যুবদল নেতা মুকুল