নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আজ ঐতিহাসিক পানাম নগরী এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। সোনারগাঁয়ের এই গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখতে গিয়ে তিনি বিভিন্ন স্থাপনা ও কারুশিল্পের নিদর্শন প্রত্যক্ষ করেন।
এই সফরে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে একটি বিশেষ প্রতিনিধিদল উপস্থিত ছিল। প্রতিনিধিদলে ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি এবং নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস।
এছাড়াও সফরকালে প্রতিনিধিদলের সঙ্গে দায়িত্ব পালন করেন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়। কূটনৈতিক এই দলের নিরাপত্তা ও অন্যান্য কার্যক্রমের দায়িত্বে ছিলেন ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী এবং ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন।
আমেরিকান এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটিকে স্বাগত জানাতে এবং পুরো পরিদর্শন কার্যক্রমের সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান। এছাড়া আইন-শৃঙ্খলার বিষয়টি দেখভাল করতে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।
Daily Diner Alo