ঢাকা | বঙ্গাব্দ

লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ আপলাইন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ আপলাইন ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ২১ অক্টোবর দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাওটি এবং লাকসাম উপজেলার আজগরা এলাকার মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

হঠাৎ এই দুর্ঘটনার ফলে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে স্বস্তির বিষয় হলো, চট্টগ্রামমুখী ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং ট্রেনটি লাইনচ্যুত হওয়ার এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার ২১ অক্টোবর দুপুর পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটিয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজিব চন্দ্র কর।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুবাইয়ে ঐতিহাসিক ও প্রকৃতিভিত্তিক ত্রিমুখী শিল্প প্রদর্শনী

দুবাইয়ে ঐতিহাসিক ও প্রকৃতিভিত্তিক ত্রিমুখী শিল্প প্রদর্শনী