ঢাকা | বঙ্গাব্দ

সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ নিয়ে তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ নিয়ে তথ্য চেয়েছে সংসদীয় কমিটি ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বিগত দ্বিতীয় সভার কার্যবিবরণী অনুমোদন করা হয় এবং ওই সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর সার্বিক বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকের সূচনালগ্নে ১৫৩তম আইপিইউ সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি আলোচনায় স্থান পায়।

পাশাপাশি, বর্তমান কমিটির সভাপতির ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার গৌরবজনক প্রসঙ্গটিও বৈঠকে বিশেষভাবে আলোচিত হয়।

এসব আন্তর্জাতিক দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী।

এ ছাড়া, সাম্প্রতিক সময়ে কমিটির সম্মানিত সদস্যদের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের সময় সকল প্রকার আনুষঙ্গিক সহযোগিতা প্রদানের জন্যও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করা হয়।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
ইরানের অস্ত্রভাণ্ডারে যুক্ত হচ্ছে ফাদার অব অল বোম্বস

ইরানের অস্ত্রভাণ্ডারে যুক্ত হচ্ছে ফাদার অব অল বোম্বস