ঢাকা | বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে হোটেল ও বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা, খুঁজছে ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
মধ্যপ্রাচ্যে হোটেল ও বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা, খুঁজছে ইরান ছবির ক্যাপশন: মধ্যপ্রাচ্যে হোটেল ও বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা, খুঁজছে ইরান
ad728
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জনগণের প্রতি মার্কিন সেনাদের অবস্থান জানাতে আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা।গত ৯ মার্চ তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে এক সমাবেশে নিজেদের গাড়ির ওপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুলিশ সদস্যদের। গাড়িটিতে আলী খামেনি এবং তার ছেলে মোজতবা খামেনির ছবিও দেখা যায়। এপিইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডল ইস্ট আই।

 
আইআরজিসি’র গোয়েন্দা শাখার এক বিবৃতিতে বলা হয়, হাজার হাজার মার্কিন সেনা হোটেল ও ব্যক্তিগত আবাসনে বা বাসাবাড়িতে অবস্থান করছে।ওয়াশিংটন ‘আমাদের (ইরানের) আরব ভাইদের মানবঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে’ বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে।
 
বার্তায় বলা হয়েছে, 
আমরা বাধ্য হচ্ছি আমেরিকানদের শনাক্ত করতে এবং লক্ষ্যবস্তুতে পরিণত করতে। তাই হোটেলগুলোতে তাদের আশ্রয় না দেয়াই ভালো এবং তাদের অবস্থান থেকে অন্যদের দূরে থাকা উচিত।
 

এতে আরও বলা হয়, ‘মার্কিন সন্ত্রাসীদের লুকিয়ে থাকার জায়গাগুলো সঠিকভাবে জানানো আপনার (মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণ) ইসলামী দায়িত্ব। সেই তথ্য আমাদের কাছে টেলিগ্রামে পাঠিয়ে দিন।
’সূত্র: মিডল ইস্ট আই


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর