ঢাকা | বঙ্গাব্দ

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, বহু হতাহতের খবর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, বহু হতাহতের খবর ছবির ক্যাপশন: আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, বহু হতাহতের খবর
ad728

আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্স (সাবেক টুইটার)-এ দেয়া পোস্টে এ ঘোষণা দিয়েছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ করার পর আফগানিস্তানের প্রধান শহরগুলোতে ধারাবাহিক হামলার মধ্যেই খাজা আসিফ এই ঘোষণা দেন।

 
পাক প্রতিরক্ষামন্ত্রী পোস্টে লেখেন, ‘পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণাঙ্গ কূটনীতি চালানো হয়েছে।’তিনি আরও বলেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন এটি আমাদের এবং তোমাদের (আফগানিস্তান) মধ্যে প্রকাশ্য যুদ্ধ।’
 
এর আগে অক্টোবর মাসে একাধিক প্রাণঘাতী সংঘর্ষের পর দুই পক্ষ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এরপরও দফায় দফায় সংঘর্ষ অব্যাহত ছিল। দেশ দুটির মধ্যে সাম্প্রতিক এই উত্তেজনা সীমান্তবর্তী নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।
 
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদির দাবি, পাকিস্তানি বাহিনীর হাতে এখন পর্যন্ত মোট ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।
 
তিনি এক্স-এ লিখেছেন, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানের কাবুল, পাকতিয়া এবং কান্দাহারে পাকিস্তানের হামলায় ‘আরও অনেক হতাহতের ঘটনা ঘটেছে’। তবে পাকিস্তানের এমন দাবি উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্স-এ লিখেছেন, ‘পাকিস্তানের সবশেষ হামলায় কেউ আহত হননি।’
 
এছাড়া, পাল্টা হামলায় অর্ধশতাধিক পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে তালেবান। যদিও হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
 

নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
ডলারের বিপরীতে কমেছে টাকার মান

ডলারের বিপরীতে কমেছে টাকার মান