ঢাকা | বঙ্গাব্দ

ক্যাম্পাসের আকাশসীমায় ড্রোন ব্যবহারে কড়াকড়ি চবিতে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
ক্যাম্পাসের আকাশসীমায় ড্রোন ব্যবহারে কড়াকড়ি চবিতে ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ড্রোন ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে ক্যাম্পাসের আকাশসীমায় ড্রোন ওড়াতে চাইলে বাধ্যতামূলকভাবে প্রক্টর অফিস থেকে পূর্বানুমতি গ্রহণ করতে হবে বলে জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, কেবল অনুমতি নিলেই চলবে না, বরং ড্রোন ওড়ানোর ক্ষেত্রে প্রচলিত সরকারি সব ধরনের বিধিবিধান ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা এই বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশনাগুলো ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং যেকোনো দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্যই সমানভাবে প্রযোজ্য এবং তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিরাপত্তা সুনিশ্চিতকরণের এই পদক্ষেপে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
রাকিবকে একাদশে খেলাতে নির্বাচকদের সঙ্গে দীর্ঘ লড়াই করতে হয়েছ

রাকিবকে একাদশে খেলাতে নির্বাচকদের সঙ্গে দীর্ঘ লড়াই করতে হয়েছ