নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা
আসছে পঁচিশে অক্টোবর দিবাগত রাতে রাজধানী রিয়াদ অভিমুখে পুনরায় বিমান চলাচল শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত আঠারো তারিখ থেকে ড্রিমলাইনার বোয়িং ৭৮৭ মডেলের বিমান দিয়ে নিয়মিতভাবে মদিনাগামী ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পরবর্তী কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত মদিনা অঞ্চলের রুটগুলোর ফ্লাইট চলাচল এবং সময়সূচি আগের মতো বহাল থাকবে।
সৌদি আরবগামী ফ্লাইটগুলোর কার্যক্রম ও শিডিউলসংক্রান্ত যেকোনো নতুন তথ্য যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা। যেকোনো ধরনের টিকিট সংগ্রহ, আসন বুকিং এবং সার্বিক ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য সংশ্লিষ্টদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিকটবর্তী কাউন্টারগুলোতে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
Daily Diner Alo