ইরানের ওপর হামলা শুরুর পর ইসরায়েল তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা এবং বেসামরিক সব ফ্লাইট চলাচল বাতিল করেছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ জনগণকে বিমানবন্দরে না আসার অনুরোধ করা হচ্ছে।
বর্তমানে বিদেশে অবস্থানরত যাত্রীদের আকাশসীমা পুনরায় চালুর পর ফ্লাইট সূচি সম্পর্কে গণমাধ্যম ও সংশ্লিষ্ট এয়ারলাইনের মাধ্যমে নিয়মিত আপডেট নিতে বলা হয়েছে।
এ ছাড়া বিদেশে থাকা ইসরায়েলিদের জাতীয় নিরাপত্তা পরিষদের নির্দেশনা ও পরামর্শ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে এবং ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট আবার চালু হবে। ফ্লাইট পুনরায় শুরু হওয়ার অন্তত ২৪ ঘণ্টা আগে এ বিষয়ে নোটিশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
Daily Diner Alo