ঢাকা | বঙ্গাব্দ

পাঁচ বছরে দুর্যোগে প্রাণহানি আড়াই হাজারের বেশি, শীর্ষে বজ্রপা??

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
পাঁচ বছরে দুর্যোগে প্রাণহানি আড়াই হাজারের বেশি, শীর্ষে বজ্রপা?? ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

সাম্প্রতিক এক বৈঠকে পেশ করা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে দেশের বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে মোট ২ হাজার ৫৩৩ জনের প্রাণহানি ঘটেছে। বন্যায় মূলত আর্থিক ক্ষতি বেশি সাধিত হলেও প্রাণহানির দিক থেকে শীর্ষে রয়েছে বজ্রপাত।

আলোচ্য পাঁচ বছরের মধ্যে শুধু বজ্রপাতেই মারা গেছেন ১ হাজার ৫৩০ জন, যা মোট মৃত্যুর ৫৯.৫ শতাংশ। অন্যদিকে, এ সময়কালে সংঘটিত ১ লাখ ২৪ হাজার ৪৮৬টি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৫৪ জন।

এছাড়া বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগগুলোতে মোট ২৪৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। পাহাড়ধসের ঘটনায় ৯০ জনের প্রাণহানি ঘটলেও ওই দুর্যোগে হওয়া আর্থিক ক্ষতির সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাপে দেখা যায়, আলোচিত পাঁচ বছরে শুধু বন্যার কারণে ২৯ হাজার ৮৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে। একই সময়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ হাজার ৭৩৬ কোটি টাকার সম্পদ।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, উল্লিখিত পাঁচ বছরে অগ্নিকাণ্ডের ঘটনাগুলোতে মোট ২ হাজার ২০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সার্বিক পর্যালোচনায় দেখা যায়, একক বছর হিসেবে কেবল ২০২১ সালেই প্রাকৃতিক দুর্যোগের বলি হয়েছেন সবচেয়ে বেশি মানুষ, যার সংখ্যা ৬০৩ জন।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রলিচাপায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় মতলব দক্ষিণে পুলিশ মোতায়ে

ট্রলিচাপায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় মতলব দক্ষিণে পুলিশ মোতায়ে