নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা
প্রকৃতির এক অপরূপ দৃশ্যে রাজশাহীর আলুপট্টি অঞ্চলে বরইগাছের ফুলে ফুলে এখন চলছে মৌমাছি ও ভোল্লার মধু সংগ্রহের ব্যস্ত কার্যক্রম। চারপাশ মুখরিত করে তোলা এই ক্ষুদ্র পতঙ্গগুলো মিষ্টি ফুলের সুবাসে মুগ্ধ হয়ে অবিরাম উড়ে বেড়াচ্ছে এক শাখা থেকে অন্য শাখায়।
ফুলের ওপর মৌমাছি ও ভোল্লার এমন প্রাণচাঞ্চল্যকর উপস্থিতি একদিকে যেমন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে, অন্যদিকে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতেও রাখছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান।
চমকপ্রদ এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী মিলন শেখ। রাজশাহী নগরীর নির্দিষ্ট এই এলাকা থেকে ধারণ করা ছবিটিতে ঋতুভিত্তিক প্রকৃতির এক অনন্য রূপ ফুটে উঠেছে।
Daily Diner Alo