ঢাকা | বঙ্গাব্দ

হরিরামপুরে কম্পিউটার অপারেটরকে ডেকে নিয়ে মারধর, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর।

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2026 ইং
হরিরামপুরে কম্পিউটার অপারেটরকে ডেকে নিয়ে মারধর, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর। ছবির ক্যাপশন: হরিরামপুরে কম্পিউটার অপারেটরকে ডেকে নিয়ে মারধর, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর।
ad728
আব্দুল গফুর খান, মানিকগঞ্জ 

হরিরামপুর উপজেলার ঝিটকা পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মো. আল আমিন হোসেন (২৭) কে ডেকে নিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয় ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে তাকে ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে ডেকে গোপীনাথপুর চৌরাস্তার মধ্যপাড়া এলাকায় নেওয়া হয় সেখানে পূর্ব বিরোধের জেরে লাঠি দিয়ে মারধর করা হয়। হামলায় তিনি আহত হন।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে এবং তার কাছে থাকা নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এছাড়া তাকে নেশাদ্রব্য দিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগে অভিযুক্ত হিসেবে গোপীনাথপুর মধ্যপাড়ার নয়ন ঠাকুর ও ভাটিপাড়ার রাহুল সরকার ওরফে দেবার নাম উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব থেকে বিরোধ ছিল। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত হলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
আরও বাড়ল এলপি গ্যাসের দাম

আরও বাড়ল এলপি গ্যাসের দাম