নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা
গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আখাউড়ায় ছয়শ পিস ইয়াবাসহ তামিম রানা নামের এক বিজিবি সিপাহীকে আটক করেছে পুলিশ।
অভিযানকালে তাঁর কাছ থেকে ইয়াবা ছাড়াও একটি বিজিবির পরিচয়পত্র এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
Daily Diner Alo