ঢাকা | বঙ্গাব্দ

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা, নিহত ১

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা, নিহত ১ ছবির ক্যাপশন: লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা, নিহত ১
ad728

মারজায়উন, লেবানন: লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী কন্টিনজেন্টের সদর দপ্তরে ইসরায়েলি হামলার ঘটনায় একজন শান্তিরক্ষী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় শান্তিরক্ষীদের ঘাঁটিটি ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হয়। নিহত শান্তিরক্ষী ইন্দোনেশিয়ার নাগরিক। আহত অবস্থায় আরেকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লেবাননের পুলিশ জানিয়েছে, হামলার উৎস সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ আরও উল্লেখ করেছে, শান্তিরক্ষীদের ওপর ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক মানবিক আইন এবং নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের গুরুতর লঙ্ঘন। এটি যুদ্ধাপরাধের শামিল হতে পারে

এছাড়া, লেবাননের দক্ষিণাঞ্চলের শাকরা শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছেন, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
স্বর্ণের উৎপত্তির রহস্য জানালেন বিজ্ঞানীরা

স্বর্ণের উৎপত্তির রহস্য জানালেন বিজ্ঞানীরা