ঢাকা | বঙ্গাব্দ

পুলিশের ওপর হামলার পরিসংখ্যান ও আত্মরক্ষার আইনি বিধান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
পুলিশের ওপর হামলার পরিসংখ্যান ও আত্মরক্ষার আইনি বিধান ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে বাংলাদেশ পুলিশ অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে থাকে।

এই দায়িত্ব পালন করার সময় অনেক সময় পুলিশ সদস্যদের সরাসরি প্রতিরোধ ও আক্রমণের মুখে পড়তে হয়। সন্ত্রাসী, সংঘবদ্ধ আক্রমণকারী কিংবা আইন অমান্যকারী ব্যক্তিরা প্রায়শই তাদের ওপর চড়াও হন।

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী আটক, অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করা এবং সরকারি কর্তব্য পালনের প্রক্রিয়ায় চলতি বছরের প্রথম ১০ মাসেই পুলিশ সদস্যদের ওপর ১৭৬ বার হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এই হামলাগুলোর ফলে ইতোমধ্যে চারজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আরও ৩৭০ জন গুরুতর জখম হয়েছেন।

কর্তব্যরত অবস্থায় এ ধরনের আক্রমণ থেকে সুরক্ষার জন্য দেশের প্রচলিত আইনে পুলিশকে আত্মরক্ষার অধিকার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

১৮৬০ সালের দণ্ডবিধি, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি এবং ১৮৬১ সালের পুলিশ অ্যাক্ট বা পুলিশ আইনে পুলিশ সদস্যদের আত্মরক্ষার আইনি অধিকারের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিআরটি প্রকল্প বাতিল হলেও শোধ করতে হবে ঋণ

বিআরটি প্রকল্প বাতিল হলেও শোধ করতে হবে ঋণ