নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি দেখে টাঙ্গাইলের সেই তরুণীকে নিজেদের নিখোঁজ মেয়ে সুইটি আক্তার বলে দাবি করেছেন তার পরিবারের লোকজন। তাঁরা অবিলম্বে ছবিটির সত্যতা যাচাই করে সুইটির বর্তমান অবস্থা ও অবস্থান পরিষ্কার করার জোর দাবি জানিয়েছেন।
পরিবার জানিয়েছে, সুইটি জীবিত থাকলে তাঁকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া জরুরি। একই সঙ্গে যদি তাঁর নামে কোনো মামলা বা আইনি সাজা থেকে থাকে, সে বিষয়েও যেন প্রশাসন পরিবারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে।
এই বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনায় সুইটি আক্তার আদৌ জড়িত আছেন কি না, সে বিষয়ে পুলিশ এখন পর্যন্ত নিশ্চিত কোনো প্রমাণ পায়নি।
ঘটনার সত্যতা যাচাই করতে এবং প্রকৃত তথ্য উদ্ঘাটন করতে ইতোমধ্যে সুইটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ওসি আব্দুল্লাহ আল মামুন। বর্তমানে এই বিষয়ে পুলিশি অনুসন্ধান ও তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।
অন্যদিকে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে প্রশাসন এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য বা অভিযোগ হাতে পায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম আরও উল্লেখ করেন যে, বিভিন্ন মাধ্যম থেকে তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং এটি সত্যি কি না তা নিশ্চিত করতে শিগগিরই প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হবে।
Daily Diner Alo