ঢাকা | বঙ্গাব্দ

খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়া নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2026 ইং
খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়া নিহত ছবির ক্যাপশন: খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়া নিহত
ad728

খুলনা মহানগরীর খালিশপুরে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ এপ্রিল) রাত ১২টার দিকে খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া (৩৮) ওই এলাকার জব্বার সরদারের ছেলে। তিনি খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনা মিয়া তার চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে দোকানে প্রবেশ করে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়েও তাকে আক্রমণ করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, রাতেই দোকানের ভেতরে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০০ টাকা ঘুষের জন্য ঠিকাদারকে তালাবদ্ধ করলেন প্রকৌশলী

৬০০ টাকা ঘুষের জন্য ঠিকাদারকে তালাবদ্ধ করলেন প্রকৌশলী